২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে শিক্ষকদের কর্মবিরতি

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে কর্র্মবিরতি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে পাঁচ দিনের এ কর্মবিরতি সোমবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে

বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস হয়নি বলে সমিতির সভাপতি খবির উদ্দিন জানান।

শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক জরুরি সভা শেষে কর্মবিরতির এ সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি।

নিয়মিত ক্লাস-পরীক্ষা কর্মবিরতির আওতাধীন থাকলেও বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে শিক্ষক সমিতি এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের বাস নিয়মিত রুটিনেই চলাচল করছে বলে জানান পরিবহন অফিসের সহকারী কম্পট্রোলার আমির হোসেন।