গাজীপুরে যুবককে গলাকেটে হত্যা
গাজীপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সিটি করপোরেশনের কাশিমপুর সুরাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. মামুন।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেন নি তিনি।
এসআই মামুন বলেন, ওই এলাকার বাঁশবাগানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে গলাকাটা লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
