১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ২ পাহাড়ি আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 01:56 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে মানিকছড়ি থানা পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন খাগড়াছড়ি সদরের রিপ্রুর মারমা (৩০) ও রামগড় উপজেলার উক্রাজাই মারমা (৩৮)।

মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহামুনি এলাকায় লক্ষ্মীছড়ি রাস্তার মুখে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় সেনা সদস্যরা তাদের তল্লাশি করেন।

“ওই তাদের কাছে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি তৈরি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্বার করে। পরে তাদেরকে অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

মানিকছড়ি থানার এসআই মকবুল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন বলে জানান ওসি।