২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 10:46 AM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মনিরা সুলতানা শনিবার এ জরিমানা করেন।

দণ্ডিত ওসমান গনি মিন্টু ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার জানান, ওসমান গনি মিন্টু শহরের ফুড গোডাউন মোড়ে ভোটারদের মাঝে গেঞ্জি বিতরণ করছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান।

এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনের ১৭/ক ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে ওসমান গনি বলেন, “ওই এলাকায় একটি ছেলে ফেরি করে গেঞ্জি বিক্রি করছিল। ষড়যন্ত্রমূলকভাবে ওই ছেলেকে দিয়ে আমার নাম বলানো হয়েছে।”