১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটে ৬ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিলেটে তিন পৌরসভায় বিএনপি, জাতীয়পার্টি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ছয় মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 08:39 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

এরমধ্যে গোলাপগঞ্জে তিন জন, কানাইঘাটে দুই জন ও জকিগঞ্জে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম।

এ তিন পৌরসভায় এখন মেয়র পদে ১৭ জন প্রার্থী রইলেন বলে জানান তিনি ।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন গোলাপগঞ্জে বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জাতীয় পার্টির সোহেদ আহমদ ও খেলাফত মজলিসের আমিনুল ইসলাম।

কানাইঘাটে আওয়ামী লীগের বিদ্রোহী সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের ইসলাম উদ্দিন ও জকিগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী ফারুক আহমদ।

আজিজুল ইসলাম জানান, ঋণখেলাপী হওয়ায় গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, ইনকাম টেক্স রিটার্ন সার্টিফিকেট দাখিল না করায় সোহেদ আহমদ ও নির্বাচনী ব্যয় নির্বাহের ফরম পূরণ না করায় আমিুনল ইসলাম, মনোনয়নপত্রে শনাক্তকারীরর স্বাক্ষর না থাকায় সিরাজুল ইসলাম, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলাম উদ্দিন ও মামলা নিষ্পত্তির প্রমাণ দাখিল না করায় ফারুক আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ফলে লাড়াইয়ে টিকে রইলেন গোলাপগঞ্জে চার জন, জকিগঞ্জে পাঁচ জন ও কানাইঘাটে আটজন, বলেন তিনি।