১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এম এল গনি

এম এল গনি

মোহাম্মদ লোকমান গনি। চট্টগ্রামের সন্তান; তবে, দীর্ঘদিন ধরে কানাডায় সপরিবারে বসবাস। পেশায় প্রকৌশলী হলেও গত কয়েকবছর ধরে কানাডীয় অভিবাসন পরামর্শক (আরসিআইসি-আইআরবি) হিসেবে কাজ করছেন। লেখাপড়া করেছেন বাংলাদেশের বুয়েট, নেদারল্যান্ডের আইটিসি এবং কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার কোচাবাম্বা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল কাটিয়েছেন মাস্টার্স পর্যায়ের রিসার্চের প্রয়োজনে। কানাডা ছাড়াও পার্শ্ববর্তী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ এশিয়ার কয়েক দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার। কানাডা অভিবাসন নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত জনপ্রিয় সিরিজ, কানাডা অভিবাসনের টুকিটাকির লেখক তিনি। পত্রপত্রিকায় নিয়মিত কলাম ও ছোটগল্প লিখে থাকেন। ২০১৬-ঢাকায় অমর একুশে গ্রন্থমেলায় তার লেখা ছোটগল্প সংকলন 'কচি চেহারার বিড়ম্বনা' একটি সাহিত্য পুরস্কারও (দিগন্ত ধারা) লাভ করেছিল। এছাড়া, ২০২৪ সালের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত তার গ্রন্থ 'কানাডা অভিবাসনের আবেদন—প্রত্যাশা ও বাস্তবতা' মেলার বেস্ট সেলার বইগুলোর অন্যতম ছিল। প্রকৌশলবিদ্যা চর্চার পাশাপাশি তিনি বর্তমানে কানাডীয় ইমিগ্রেশন কনসাল্টিং ফার্ম 'এমএলজি কানাডা ইমিগ্রেশন সার্ভিসেস'-এর কর্ণধার।