সম্মেলনের এক বছর পর রাজশাহী মহানগর আ.লীগের কমিটি ঘোষণা
সম্মেলনের এক বছর পর ঘোষিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
৭১ সদস্যের এ কমিটি ছাড়াও ২১ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর নামও ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এই পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
গত বছরের ২৫ অক্টোবর সম্মেলনে সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার নির্বাচিত হন।
এরপর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ২১ সদস্যের উপদেষ্টা মণ্ডলী অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়।
গত ২৬ নভেম্বর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুমোদনপত্র পাঠান।
কার্যনির্বাহী কমিটিতে দুই নারীনেত্রী শাহীন আকতার রেনী ও নিঘাত পারভীনসহ নয় জন সহ-সভাপতি করা হয়েছেন।
অন্য সহ-সভাপতিরা হলেন মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রফিক উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহাদত হোসেন ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল ও নাঈমুল হুদা রানা।
সাংগঠনিক সম্পাদক হলেন আজিজুল আলম বেন্টু, আসাদুজ্জামান আজাদ ও আসলাম সরকার।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তেতু, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান রেন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম বুলবুল।
ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক প্রভাষক কামরুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নকিবুল ইসলাম নবাব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি।
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর, শিল্প ও বাণিজ্য সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব।
শ্রম সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম দোলান, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল।
কমিটিতে ৩৪ জন সদস্যরা রয়েছেন। এরা হচ্ছেন, মোজ্জাফফর হোসেন, আরিফা বেগম, শরিফুল ইসলাম বাবু, এহসানুল হক পিন্টু, নফিকুল ইসলাম সেন্টু, ডা. তবিবুর রহমান শেখ, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম।
এছাড়া রয়েছেন আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, নজরুল ইসলাম তোতা, আব্দুল রউফ, হাবিবুর রহমান বাবু, শাফিকুজ্জোহা, এনামুল হক কলিন্স, কামরুজ্জামান কামরু, একেএম রাশেদুল হাসান টুলু, নিযাম উল আযীম, মোখলেসুর রহমান খালিল, সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ টেকন, আইরিন পারভীন।
অনুষ্ঠানে উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেক।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন প্রফেসর মুহ. কায়েস উদ্দিন, প্রফেসর ড. ওয়াজেদ আলী, জিল্লুর রহমান, কাজী জিয়ারত হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী, প্রফেসর নুরুল আলম, প্রফেসর গোলাম কবির, অধ্যাপক রাশেদা খালেক, প্রকৌশলী তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক।
আরো রয়েছেন প্রশান্ত কুমার সাহা, মঞ্জুশ্রী রায়, প্রকৌশলী লুৎফর রহমান খোকন, অধ্যাপক ডা. এসআর তরফদার, নুরুল হুদা সরকার, ওবাইদুর রহমান, আলতাব উদ্দিন চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু, আবেদা রায়হান বুলি ও মনিরুল ইসলাম।
পরিচিতি সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর সাইদুর রহমান খান, রাজশাহী নাগরিক কমিটির সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
