ট্রেনে সবজি বিক্রেতার লাশ
জামালপুর রেল স্টেশনে একটি ট্রেনের মালবাহী বগি থেকে এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে আব্দুল আজিজ (৫০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
জামালপুর জিআরপি থানার ওসি আলাউদ্দিন চৌধুরী জানান, ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন সকাল ১০ টায় জামালপুর স্টেশনে পৌঁছলে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
“আব্দুল আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”
তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর হরিপুর গ্রামের বাবর আলীর ছেলে।
