২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাচাকে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলায় চাচাকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 06:10 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

সোমবার উপজেলার গন্ধব্যখালী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন খান।

নিহত খলিল সরদার (৫৫) ওই গ্রামের বাসিন্দা।

ঘটনার পর পালিয়ে গেছে ভাতিজা সোয়াইব সরদার।

পুলিশ কর্মকর্তা দেলোয়ার বলেন, রোববার সন্ধ্যায় খলিল সরদারের এক নাতির সঙ্গে সোয়াইব ও তার ভাইয়ের কথা কাটাকাটি হয়।

“এর জেরে সকালে চাচা খলিল সরদারের সঙ্গে তার আবার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচাকে দা দিয়ে কোপ দেয় সোয়াইব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।