২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস উল্টে নিহত ১

হবিগঞ্জে  একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১৫ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 02:06 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

হবিগঞ্জ  সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শুক্রবার সকালে শহরতলীর রিচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ছয়জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি জানান, লাখাই থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বাসটি শহরতলীর রিচি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশে পড়ে  উল্টে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রাই অহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয় বলে চিকিৎসক মহসিন করিম জানান।