২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে হিজবুত তাওহিদের ৪ সদস্য গ্রেপ্তার, মামলা

জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি থেকে হিজবুত তাওহিদের চার সদস্যকে আটকের পর মামলা করেছে পুলিশে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 01:15 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

আটকেরা হলেন সাজু আহম্মেদ (২৭), এমদাদুল হক (৩৫), তোফাজ্জল হোসেন (৪০) ও মিকাইল হোসেন (২০)।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা ও প্রচারণা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানান সদর থানার এসআই জয়নুল আবেদিন।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৯টায় পিঙ্গলহাটি এলাকার নয়াপাড়া মসজিদের সামনে তারা ধর্মীয় প্রচারণা চালানোর সময় এলাকাবাসী পুলিশে খবর দেয়।

আটকের পর তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, বিভিন্ন সিডি ও সংগঠনের সদস্য ফরম জব্দ করা হয়।

মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক সাজু আহম্মেদ জামালপুর সদরের দীঘের বাড়ী গ্রামের উসমান আলীর ছেলে, এমদাদুল হক নাসিরপুর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে, মো. তোফাজ্জল হোসেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার দক্ষিণ মনেষা গ্রামের জহুর আলীর ছেলে, মিকাইল হোসেন ঝিনাইদহের মহেষপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।