২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুবলীগের দ্বন্দ্বে মনপুরায় ১৪৪ ধারা

যুবলীগের দুইপক্ষের দ্বন্দ্বে ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 12:10 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রামনেওয়াজ ঘাট ও আশাপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন জানান।

মনপুরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন হাওলাদার (৩৫) ও উপজেলা যুবলীগের সদস্য মো. শাহাবুদ্দিনের (৩৩) মধ্যে কথা কাটাকাটির জেরে গত ২৭ অক্টোবর দুইপক্ষের সংঘর্ষ হয়।

মনপুরা থানার এসআই মোহাম্মদ আলী বলেন, সংঘর্ষে আহত লিটন হাওলাদার, তার ভাই মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার (৪০), ইউনিয়ন পরিষদের সদস্য আমানত উল্লাহ আলমগীর (৪০), মো. মোস্তফা (৩৬), রুহুল আমিন (৫০) ও মো. মিজানসহ (৩০) অন্যরা চিকিৎসা শেষে এলাকায় ফিরে এলে আবার উত্তেজনা দেখা দেয়।

ফের সংঘর্ষের আশঙ্কায় রামনেওয়াজ ঘাট ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।