২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নওগাঁয় বাংলাভাইয়ের সহযোগী গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 01:04 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

গ্রেপ্তার আবুল হোসেন মাস্টার (৪৫) উপজেলার চকদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি আত্রাইয়ে জেএমবির সাবেক নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানান আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী।

হোসেনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মারধর ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।

শনিবার সকালে উপজেলার পাঁচতাকিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা মাসউদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের মামলাগুলোতে জামিনে ছিলেন আবুল হোসেন। সম্প্রতি জেএমবিকে পুনরায় সংগঠিত করার চেষ্টা করছেন এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।