২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে যুগ্ম সচিবের মৃত্যু

ময়মনসিংহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রনজিত চন্দ্র সরকারের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সোমবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জিআরপি থানার ওসি আব্দুল আহাদ জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রনজিত চন্দ্র সরকার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন।

ওসি আব্দুল আহাদ জানান, রনজিত চন্দ্র ঢাকার ট্রেন ধরতে স্টেশনে আসার পর এক কর্মকর্তাকে বলে টয়লেটে যান। তিনি বেরিয়ে আসার আগেই আন্তঃনগর হাওর এক্সপ্রেস স্টেশনে আসে এবং যাত্রী তুলে আবার চলতে শুরু করে।

“শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে ভিড়ের মধ্যে উনি চলন্ত ট্রেনে উঠতে গেলে পা পিছলে পড়ে যান এবং কাটা পড়েন।”  

“ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাঁ পা কাটা পড়েছে, ডান পা ও মাথায় আঘাত লেগেছে।” 

এ দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ও কর্মকর্তারা এসে লাশ শনাক্ত করেন বলে জানান ওসি।