২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সীমান্তে গোলাগুলি: এক তত্ত্বাবধায়ক ফের রিমান্ডে

বান্দরবানের থানচি সীমান্তে গোলাগুলির পর আরাকান আর্মির সহযোগী সন্দেহে গ্রেপ্তারদের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আবার তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

রাঙামাটির সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) আবদুল কাশেম জানান, রোববার রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকন উদ্দিন কবির এ আদেশ দেন।

তিনি হলেন, রাঙামাটির রাজস্থলী উপজেলার একটি বাড়ির তত্ত্বাবধায়ক মংসোয়াং মারমা (৩৯)।

এএসপি আবদুল কাশেম জানান, বান্দরবানের থানচি সীমান্তে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার তিনজনকে সোমবার আদালতে হাজির করে সাত দিনে হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়েছিল।
শুনানি শেষে আদালত মংসোয়াং মারমার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া চসুই অং মারমা এবং অংওয়েন রাখাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে ৭ সেপ্টেম্বর ওই ‍তিনজনকে তিন দিনের রিমান্ড নেওয়া হয়।
গত ২৭ অগাস্ট রাজস্থলীতে ডা. রানিন সোয়ের বাড়ি থেকে মিয়ানমারের বিছিন্নতাবাদী আরাকান আর্মির সহযোগী সন্দেহে অংওয়েন রাখাইনকে এবং ২৮ অগাস্ট দুই তত্ত্বাবধায়ককে আটক করে যৌথ বাহিনী।

পরে বাড়ির মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশি নাগরিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।