২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিলেটে একটি বাসা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2015, 02:23 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

শাহরিয়ার মজুমদার নামে ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে পড়তেন। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে।

সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়।

শাহরিয়ার আখালিয়ার সুরমা আবাসিক এলাকার চার নম্বর রোডের ‘তপোবন’ নামে একটি বাসায় থাকতেন। সেখানেই পাওয়া যায় লাশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সোহেল বলেন, “বিকালে শাহরিয়ারকে রুমে রেখে বেরিয়ে যান সহপাঠীরা। রাত ৯টার দিকে তারা ফিরে দরজায় ধাক্কা দিয়ে শাহরিয়ারের সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঢুকে জানালার সঙ্গে প্যান্টের বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশ পায়।”

শাহরিয়ারের মৃতদেহটি ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় আছে পুলিশ।