২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে আটকদের বিরুদ্ধে মামলা

সীমান্তে গোলাগুলির পর মিয়ানমারের বিছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে রাঙ্গামাটির রাজস্থলী থেকে আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2015, 08:08 PM

Updated : 25 Apr 2022, 01:47 PM

আটক মং সু অং মারমা (৩৯) ও জো সো অং মারমাকে (৪২) শনিবার বিকালে রাঙ্গামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হবে বলে রাজস্থলী থানার ওসি অহিদ উল্লাহ সরকার জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজস্থলী থেকে তাদের আটক করে যৌথবাহিনী। দুজনই রাজস্থলীর তাইতং পাড়ায় একটি বিলাসবহুল বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োজিত ছিলেন।

এর আগে বুধবার বান্দরবানের থানচি সীমান্তে আরাকান আর্মির সঙ্গে সীমান্তরক্ষীদের গোলাগুলির পর যৌথ অভিযানে রাজস্থলী থেকে আটক অংনু ইয়ান রাখাইনকে শুক্রবার রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার সকালে বান্দরবানের থানচির সীমান্ত এলাকায় আরাকান আর্মি হামলা চালালে বাংলাদেশের সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে কয়েক ঘণ্টা গোলাগুলি চলে। এক পর্যায়ে হামলাকারীরা পিছু হটে।

পরে আশপাশের এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন আরকান আর্মির সহযোগী সন্দেহে রাজস্থলীর নয়াপাড়ার কলেজ রোডের একটি বাড়ি থেকে  অংনু ইয়ানকে আটক করা হয়। তার কাছ থেকে ঘোড়া ও আরাকান আর্মির পোশাক  উদ্ধার করা হয়।