২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জিহাদী বই -পোস্টারসহ গ্রেপ্তার ১

খাগড়াছড়িতে বিভিন্ন জিহাদী বই পোস্টার ও ব্যানারসহ ছাত্র এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 01:06 PM

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের উলামা পরিষদ কার্যালয় থেকে লিটন হোসেনকে (১৮) আটক করা হয় বলে জানান খাগড়াছড়ি থানার ওসি মো. শামসুদ্দীন আহমেদ।

ওসি জানান, উলামা পরিষদ কার্যালয়ের পাশেই বিয়াম ল্যাবরেটরি নামের একটি স্কুল  রয়েছে। সেখান থেকে পাঁচটি শিশুকে লিটন তার কার্যালয়ে নিয়ে জিহাদী বই বিতরণ করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় শিবির কর্মী লিটন ও ওই পাঁচ শিশুকে আটক করা হয়। পরে ওই পাঁচ শিশুকে ছেড়ে দেওয়া হয়।

উলামা পরিষদ কার্যালয় থেকে শিবিরের বিভিন্ন ব্যানার, বইপত্র, ক্রেস্টসহ নানা কাগজপত্র উদ্ধার করা হয় বলে ওসি জানান।