ঢাকা-সিলেট যান চলাচল বন্ধ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেতু স্থাপন কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর হয়ে যান চলাচল শুক্রবার ১৮ ঘণ্টা বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, শাহবাজপুরে তিতাস নদীর উপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপনের কাজ করা হবে।
“তাই শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের শাহবাজপুর অংশ হয়ে যান চলাচল বন্ধ থাকবে।”
