২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৪০ হাজারটি ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজারটি বড়ি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 09:36 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

মঙ্গলবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কে বিজিবির হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় একটি লবণ বোঝাই ট্রাক থেকে ইয়াবাগুলো উদ্ধার কর হয় বলে জানান টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল আবুজার আল জাহিদ।

এ সময় লবণ ভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।

আবুজার জানান, টেকনাফ থেকে লবণ ভর্তি একটি ট্রাকে করে ইয়াবা পাচারের খবর পেয়ে হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালানো হয়।

এসময় হোয়াইক্যং চেকপোস্ট অতিক্রমের সময় বিজিবি থামার সংকেত দিলে ট্রাক থামিয়ে চালক ও তার সহযোগী পালিয়ে যায় বলে জানান তিনি।

“ট্রাকে তল্লাশি চালিয়ে চারটি পলিথিনের প্যাকেট থেকে আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়,” বলেন তিনি।

তিনি জানান, ট্রাকে থাকা ২১ হাজার কেজি লবণের বাজারদর আনুমানিক ১ লাখ ৬৮ হাজার টাকা। যা টেকনাফ শুল্ক গুদামে জমা রাখা হয়েছে।
ট্রাক ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালক ও সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।