২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পেট্রোল বোমা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে পেট্রোল বোমা, হাতবোমা ও অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 05:38 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

শুক্রবার সকালে উপজেলার ধর্মঘর গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ধর্মঘরের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালিয়ে ১৭টি পেট্রোল বোমা, ১৫টি হাতবোমা ও ৩টি পাইপগান উদ্ধার করা হয়। ।

তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

এসব অস্ত্র ও বোমা কে বা কারা সেখানে রেখেছে সে বিষয়েও কোনো তথ্য দিতে পারেননি তিনি।