২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জাল নোট সহ গ্রেপ্তার ২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 07:51 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বুধবার সন্ধ্যায় চৌমহনী বাসস্ট্যন্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মো. আমিরুল ইসলাম।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে পুলিশ মামলা করেছে বলে জানান ওসি।    

গ্রেপ্তাররা হলেন, দুপচাঁচিয়া বনতেতুলিয়া উত্তর পাড়ার মৃত আশরাফ মন্ডলের ছেলে মো. রাসেল মন্ডল (৩০) ও একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. রুবেল (২২)।

ওসি জানান, পরিচয় গোপন করে গোয়েন্দা পুলিশ জাল টাকা ব্যবসায়ী চক্রের সঙ্গে তিন লাখ টাকা ক্রয়ের চুক্তি করে মোবাইল ফোনে। প্রতি লাখ জাল টাকার মূল্য ৩৫ হাজার টাকা ঠিক হয়।

চক্রটিকে টাকা লেনদেনের জন্য বাসস্ট্যন্ড এলাকায় আসতে বলা হয়। এসময় রাসেল ও রুবেল জাল টাকা নিয়ে এলে তাদের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

রাসেল মন্ডল জানান, “মঙ্গলবার রাতে রুবেল এক হাজার টাকা দেওয়ার কথা বলে তার কাছে ৫০ হাজার টাকার জাল নোট রাখতে দিয়েছিল। পাটির কাছে দরদামে ঠিক হলে ফোনে আমাকে টাকা আনতে বলে।”

গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, কোরবানী ঈদকে সামনে রেখে জাল টাকা ব্যবসায়ী চক্র আগে থেকে মাঠে নেমেছে, বলেন ওসি।