২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক

র‍্যাব জানায়, অভিযানের সময় দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

উখিয়ায় এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক

র‌্যাবের হাতে আটক দুই যুবক

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 11:42 PM

Updated : 22 Oct 2022, 11:42 PM

কক্সবাজারের উখিয়া উপজেলায় এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে; যাদের মাদক কারবারি বলছে র‍্যাব।

শনিবার বিকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব শিলেরছড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান।

আটকরা হলেন উখিয়া উপজেলার টাইপালং এলাকার মোহাম্মদ জসিম (৩৬) এবং দরগাহবিল এলাকার ছৈয়দ হোসেন (১৯)।

আবু সালাম বলেন, শনিবার বিকালে ওই এলাকায় মাদক লেনদেনের জন্য কিছু লোক অবস্থান করছেন, এমন খবরে র‍্যাব সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

“পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।