২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় এসি বিস্ফোরণে আহত ব্যবসায়ীর মৃত্যু

রাজু ছোটবাজারের আখড়ামোড়ের হেনা ডিজিটাল ল্যাবের মালিক ছিলেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 09:02 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

নেত্রকোণা শহরে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার বিকাল সোয়া ৩টায় দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান বলে পরিবার জানিয়েছে। 

নিহত রাজু সাহা (৪৫) শহরের নিউটাউন এলাকার বড়পুকুরপাড়ের মানিক সাহার ছেলে। তিনি ছোটবাজারের আখড়ামোড়ের হেনা ডিজিটাল ল্যাবের মালিক ছিলেন। 

রাতে নিহতের বড় ভাই বাপ্পী সাহা বলেন, “রাজু ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। মৃতদেহ নেত্রকোণায় নিয়ে আসা হচ্ছে।” 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেত্রকোণার স্টেশন অফিসার খানে আলম খান শনিবার জানিয়েছিলেন, সকালে রাজু দোকানে ঢুকে এসি চালালে সেটি বিস্ফোরিত হয়। এতে তিনি দগ্ধ হন। আগুনে প্রতিষ্ঠানটিতে থাকা মালামালও পুড়ে যায়। 

আহত রাজু সাহাকে প্রথমে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়। শরীরের ৮০ শতাংশ পুড়ে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।