১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাট ও নওগাঁয় অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 03:34 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

জয়পুরহাট সদর ও নওগাঁর বদলগাছী উপজেলায় অবৈধভাবে মজুদ করা ১০৬ লিটার পেট্রোল জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা সদরের দুর্গাদহ এবং বদলগাছীর গোবরচাপা বাজারে এ অভিযান পরিচালনা করেন বলে জানান জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাজ্জাদ হোসেন।

র‍্যাব জানায়, গোপন খবর পেয়ে ওই দুটি জায়গায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে অবৈধভাবে পেট্রোল মজুদ করা এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দূর্গাদহ বাজারে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া তাদের কাছ থেকে জব্দ করা ১০৬ লিটার পেট্রোল সাধারণ জনগণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় বলে জানান নির্বাহী হাকিম সাজ্জাদ হোসেন।