২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরএসও’র গুলিতে নিহত ১

“সন্ত্রাসী সংগঠন আরএসও’র ৮-১০ জনের একটি দল ইসমাইলকে গুলি করে পালিয়ে যায়।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 06:23 PM

Updated : 26 Aug 2026, 10:19 AM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হয়েছেন।

পুলিশ বলেছে, রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।

নিহত মো. ইসমাইল ওই ক্যাম্পের ইলিয়াসের ছেলে।

ওসি শামীম বলেন, “সন্ত্রাসী সংগঠন আরএসও’র ৮-১০ জনের একটি দল ইসমাইলকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।