২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন বৃদ্ধের

“তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল।”

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 11:51 AM

Updated : 26 Aug 2026, 12:37 PM

ফেনীতে ট্রেনের কাটা পড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশনের অদূরে গোডাউন কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী রেলস্টেশনে রেলওয়ে পুলিশের এসআই ইকবাল হোসেন জানান।

নিহতের বয়স ৬০ ব্ছরের উপরে বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই বলেন, “চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ফেনীর গোডাউন কোয়ার্টার এলাকায় অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ তাতে কাটা পড়ে।

“এ সময় ওই বৃদ্ধের মাথার অংশ কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। খবর পেয়ে পরে রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

এসআই ইকবাল বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।