২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে পাসের হার ৯৪.৯০ শতাংশ

সারাদেশে তিন লাখ ৪৪ হাজার ৮০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করনা হয়েছে। 

বুধবার ঘোষিত ফলাফল অনুযায়ী, সারাদেশে ৩৩৯টি কেন্দ্রের ৮৮০টি কলেজের তিন লাখ ৪৪ হাজার ৮০ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাসের হার ৯৪ দশমিক ৯০ শতাংশ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS Result: https://results.nu.ac.bd/ Ges B.Sc, BBA & B.Music Result: https://results.nubd.info/) এ পাওয়া যাবে।