১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে বাস খাদে পড়ে নিহত ২

“বাসটি হার্ডব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 05:05 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

বাগেরহাটের রামপাল উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও সাত জন। 

শুক্রবার দুপুরে উপজেলার তেতুলিয়া ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে নিহত দুজন বাসের যাত্রী বলে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানিয়েছেন। 

নিহতদের মধ্যে দুজনই পুরুষ বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। 

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান সাংবাদিকদের বলেন, “মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সাতটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এ সময় বাসটি হার্ডব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত এবং আরও অন্তত সাত জন আহত হন।” 

মোটরসাইকেল আরোহীরা পর্যটক এবং তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন জানিয়েছে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে।