২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি বিআরটিএ কার্যালয়ে দুদক, ‘অনিয়মের সত্যতা মিলেছে’

দুদকের সহকারী পরিচালক বলেন, অনিয়ম ও অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রাঙামাটি বিআরটিএ কার্যালয়ে দুদক, ‘অনিয়মের সত্যতা মিলেছে’
বিআরটিএ রাঙামাটি কার্যালয়ে অভিযান চালায় দুদক।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ রাঙামাটি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।

বুধবার দুপুরে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এই অভিযান চালায়।

অভিযানকালে  বিআরটিএর বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়। একই সময়ে সেবাগ্রহীতাদের অভিযোগ যাচাই করেন দুদক কর্মকর্তারা। 

দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, “বিভিন্ন অনিয়ম ও সেবাগ্রহণে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।” 

সরকারি অফিসে নিয়মানুযায়ী সেবা গ্রহীতাদের সেবা প্রদান নিশ্চিতে এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।