২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা: মির্জা আজম

‘দেশে চাহিদার তুলনায় সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ আছে।’

বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা: মির্জা আজম

মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 12:21 AM

Updated : 28 Aug 2022, 12:21 AM

অতিরিক্ত মজুদ বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।

শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার মির্জা আজম আধুনিক অডিটরিয়াম সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

আজম বলেন, “দেশে চাহিদার তুলনায় সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ আছে। কোথাও কেউ যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে মাঠপর্যায়ে কর্মকর্তাদের মনিটরিং জোরদার করা হবে।”

মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বিসিআইসির ডিলাররা ছিলেন।

সভায় আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়া, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়ার কবির প্রমুখ।