২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

কর্মস্থল থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন শিক্ষক কানাই বিশ্বাস।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 03:04 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার এসআই তুষার মির্জা

নিহত কানাই বিশ্বাস কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে। ফরিদপুর জেলার সদরপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন তিনি।

এসআই তুষার বলেন, কর্মস্থল থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন শিক্ষক কানাই বিশ্বাস। পথে মহাসড়কের চাপতা মাদ্রাসার কাছে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।