২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৫

তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৫

পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 02:57 PM

Updated : 23 Dec 2022, 02:57 PM

টঙ্গীতে নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

টঙ্গি পূর্ব থানার ওসি মো. আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে টঙ্গী রেল স্টেশনের রেল কোয়ার্টার সংলগ্ন মুনসুর আলীর ভাঙ্গাড়ীর দোকানের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চাঁদপুরের মোহাম্মদ জসিম (৩০), জামালপুরের মোহাম্মদ নয়ন (২১) ও মো. আহম্মেদ শরীফ (২২),  গাজীপুরের মো. সোহরাব ওরফে ইমরান (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. মারুফ (২৩)।

তাদের কাছ থেকে একটি রামদা, দুটি চাপাতি ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ওসি আশরাফুল আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে টঙ্গী স্টেশন রোড থেকে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ডাকাতি করছেন। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।