০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জামায়াতের সমাবেশে যাওয়ার পথে ভাঙ্গায় নিহত ২

মহাসড়কের উপর যাত্রাবিরতির পর এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 11:20 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতা নিহত ও কয়েকজন আহত হয়েছে।

শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশফাক হোসেন।

নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। আবু সাঈদ দাকোপ উপজেলা জামায়াতের আমির। 

ওসি আশফাক জানান, হতাহতরা একটি মিনি বাসে করে খুলনা থেকে ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা গোলচত্বরে মহাসড়কের উপর বাসটি যাত্রা বিরতি দেয়। এসময় খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনি বাসটিকে ধাক্কা দেয়। তাতে মিনি বাসের সামনে দাঁড়িয়ে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যায়। আর যানটির ভেতরে থাকা ৮-৯ জন আহত হয়।

পুলিশ কর্মকর্তা আশফাক সকালে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে।”