২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বজ্র্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু

শনিবার দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় বজ্র্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু
দৌলতপুর থানা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন গ্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫) এবং রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০)।

মকবুল হোসেন (৫৩) নামে আরো একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিল তোহা। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসেছিলেন কৃষক জামাত আলী ও মকবুল হোসেন। বজ্রপাতে দুজন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জামাত আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন জানান, দুপুরে বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন হাসপাতালে আসার আগেই মারা যায়। একজন চিকিৎসাধীন।