২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ধান ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ধান ক্ষেতের কাদায় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা পুলিশের।

নীলফামারীতে ধান ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নীলফামারীতে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারবাহী ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 08:16 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

নীলফামারীতে ধান ক্ষেত থেকে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের মুড়িয়ালী পাড়ার শ্মশান সংলগ্ন একটি ধান ক্ষেতে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন  সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম। 

নিহত বুলু মিয়া (৩৬) একই ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।  বাড়ির সঙ্গে থাকা একটি মুদি দোকান করতেন তিনি। 

পরিবারের বরাত দিয়ে চড়াইখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুম রেজা বলেন, শনিবার রাত ১০টার দিকে দোকান থেকে একটি সিগারেট নিয়ে স্ত্রীকে দোকান বন্ধ করতে বলে বের হয়ে যান বুলু মিয়া। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরেনি। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে পাশের মুড়িয়ালী পাড়ার একটি ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারসহ পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

পরিদর্শক মো. তানভিরুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

“উদ্ধারের সময় মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধান ক্ষেতের কাদায় শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে।”

এ ঘটনায় নিহতের মা ময়না বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।