১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুলিশের অভিযানে ২১ তরুণ-কিশোর আটক

আটককৃতদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 11:24 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

চাঁদপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ তরুণ-কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য।

রোববার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানান অভিযানের নেতৃত্ব দেওয়া চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ। 

তিনি বলেন, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তাদের মধ্যে আছেন- আসিফ (২৩), সাফিন (১৯), হামিম (১৯), রোকন (১৮), আবরার (১৮০, দ্বিন ইসলাম (১৮) মিহাম (১৮) ও শাফিউন (১৮)। অন্যরা ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোর। 

অভিযানে পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, এসআই ফেরদৌস নূর, এসআই বিল্লাল হোসেন, নাজমুল হোসেন, মোখলেছ, কালাম গাজী, নূরুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি ফয়েজ আহম্মেদ আরও বলেন, আটককৃতদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।