২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে কল করে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন, বলেন নিহতের স্বামী।

বরিশালে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
বরিশালের বাকেরগঞ্জ থানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 11:49 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূকে তার ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।

নিহত আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আবুল হোসেন বলেন, তার স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে কল করে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন। তখন তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত আনা হয়েছে বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান বলেন, নিহতের গলায় ঘাড়ের ডান পাশে দুটি বড় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ওসি বলেন, এখন পর্যন্ত হত্যার রহস্যের কোনো সূত্র পুলিশ জানতে পারেনি। আইনি প্রক্রিয়ার পাশাপাশি রহস্য উদ্ধারে কাজ চলছে।