২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, ২ কাউন্টারকে জরিমানা

নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করায় দুই কাউন্টার মালিককে জরিমানা করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 03:26 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

টাঙ্গাইলে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই টিকিট কাউন্টারকে জরিমানা করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে শহরের নতুন বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

সজিবুল ইসলাম শুভ বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে অভিযান চালানো হয়।

এ সময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সোনিয়া এন্টারপ্রাইজ কাউন্টার ও সকাল-সন্ধ্যা এন্টারপ্রাইজ কাউন্টারকে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।