১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ১০টি ঝুট গুদাম, তিনটি দোকান

রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 09:27 AM

Updated : 26 Aug 2026, 11:57 AM

গাজীপুর নগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় অগ্নিকাণ্ডে দশটি ঝুট গুদাম এবং তিনটি দোকান মালামালসহ পুড়ে গেছে।

বুধবার রাত ৯টা ৪৩ মিনিটে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান।

এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

মোহাম্মদ মামুন বলেন, “প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় পরে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে কাজে যোগ দেয়।

“রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১০টি ঝুট গুদাম ও তিনটি দোকান ঘর পুড়ে যায়।”

আগুনে কেউ হতাহত বা নিখোঁজ হয়নি জানিয়ে ফায়িার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।