২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়কের পাশে পড়ে ছিল যুবকের লাশ

পুলিশ জানায়, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মহাসড়কের পাশে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকায় লাশটি পাওয়া যায় বলে বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন জানান।

নিহত অভিজিত চন্দ্র রায় (২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জালাল বলেন, ওই স্থানে মহাসড়কের পাশে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে যুবকের প্যান্টের প্যাকেটে পাওয়া জন্ম সনদ ও সার্টিফিকেট দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

“মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।