১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে; তাতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার স্টেশনে লোকোমোটিভসহ ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়েছে।

“ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার ট্রেন আসতেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল বলে জানান রেল কর্মকর্তা নুরুল ইসলাম।