২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরাশ্রমে তুরাগ কমিউটার লাইনচ্যুত

দুর্ঘটনার পর ঢাকা-জয়দেবপুর রেল সড়কের একটি লাইন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 10:16 AM

Updated : 26 Aug 2026, 09:37 AM

গাজীপুর নগরীর ধীরাশ্রম রেল স্টেশনে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার সকালে রেল স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। আধাঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেন পুনরায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার মো. হানিফ আলি জানান, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। আর ঢাকায় পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে।

বৃহস্পতিবারও নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেল স্টেশন ছাড়ে। ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই তুরাগের একটি বগি লাইনচ্যুত হয়।

এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের একটি লাইন সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান তিনি।

হানিফ আলি বলেন, ঢাকা-জয়দেবপুর রেল সড়কে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।