২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত

মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি জানান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 08:30 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার মশাউজান এলাকায় রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি রসুল সামদানী আজাদ জানান। 

নিহতরা হলেন- উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি এলাকার জাহিদ মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (২৩) এবং কাউছার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বর।

পুলিশ জানায়, সাকুরা পরিবহনের বাসটি বরিশাল থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর (২৩) নিহত হন। গুরুতর আহত অবস্থায় রফিকুল মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

নগরকান্দা থানার ওসি রসুল সামদানী আজাদ বলেন, বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।