১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাউবি'র এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬৪.৯৯

চূড়ান্ত পরীক্ষায় ২১ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল এবং পাস করে ১৪ হাজার ১৯০ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 06:51 PM

Updated : 07 Aug 2023, 06:51 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। 

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) আ ফ ম মেজবাহ উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর পাসের হার ৬৪ দশমিক ৯৯।  

এসএসসি ২০২৩ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৫ জন। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩৭ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ২১ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ১৪ হাজার ১৯০ জন উত্তীর্ণ হয়।  

শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন এ প্লাস পেয়েছে। এছাড়া, ১ হাজার ৮৫৯ জন এ গ্রেড, ৪ হাজার ২৯৯ জন এ মাইনাস, ৪ হাজার ৭৬১ জন বি গ্রেড, ৩ হাজার ১১৭ জন সি গ্রেড, এবং ১২৫ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৫ হাজার ৭৬০ জন ছাত্রী।