২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 03:45 PM

Updated : 11 Feb 2023, 03:45 PM

কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল জানান।

আটকরা হলেন-কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী শরনার্থী ক্যাম্পের নুরুল আলমের ছেলে মো. ইউনুস (২২) ও নুরুল হকের ছেলে ইসমাইল (২৮)।

ইমরুল হাসান বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে কুমিল্লা আসার সময় দুই রোহিঙ্গাকে ৫০০টি ইয়াবাসহ আটক করা হয়।

পরে এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, শনিবার দুপুরের দিকে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা দুজনেই রোহিঙ্গা। তাদের আদালতে পাঠানো হয়েছে।