২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

তারা দুজন ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুর বাগান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 12:43 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজহাটে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশ সার্জেন্ট শেখ আরেফিন ইমরোজ। 

নিহত মাধব রায় (২৪) ও দিপু রায় (৩০) জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরেফিন ইমরোজ বলেন, তারা দুজন ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুর বাগান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কবিরাজহাট এলাকায় ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

“এতে ঘটনাস্থলেই মাধব রায় নিহত হন। গুরুতর আহত হন দিপু রায়।”

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনদের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।