২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইল জেলার বাসিন্দা এই দম্পতি ভালুকা আমতলী এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ময়মনসিংহে বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পারাপারের সময় দম্পতিকে চাপা দেয় বাস।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 02:03 AM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে মহাসড়কের সিডস্টোরের আমতলী বিডিআর বাড়ির সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। 

নিহতরা হলেন- আব্বাস আলী দেওয়ান (৮০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৭০)। টাঙ্গাইল জেলার বাসিন্দা এই দম্পতি ভালুকা আমতলী এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, রাত সোয়া ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।