১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 09:50 AM

Updated : 26 Aug 2026, 05:19 PM

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার দুপুরে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গুপ্তগাতী গ্রামের মো. আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।

মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, “বিপুল পরিমাণ মাদকদ্রব্য বেচাকেনা হবে গোপন সংবাদে গুপ্তগাতী গ্রামে আমাদের একটি দল অবস্থান নেয়। পরে মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

“এ সময় মাদক বিক্রির দায়ে বোরহান ও তার স্ত্রী জামিলাকে গ্রেপ্তার করা হয়।”

উদ্ধার গাঁজাসহ স্বামী-স্ত্রীকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। 

এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।