২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

দাবি আদায়ে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 12:02 AM

Updated : 26 Aug 2026, 11:39 AM

‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সমাবেশ হয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শ্লোগানে শনিবার বিকালে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কুড়িগ্রাম জেলার আয়োজন উপজেলার সরকারি মীর ইসমাঈল হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের মানুষ যোগদান করেন।

সমাবেশ বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। এ ছাড়া কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প হিসেবে বাস্তবায়নের দাবি জানান নেতারা।

দাবি আদায়ে সমাবেশ থেকে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন নেতারা।

সমাবেশে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান হাসিব বক্তব্য দেন।